Skip to content

ড. কামালের গাড়িবহরে হামলা মামলার প্রতিবেদন ২৮ ফেব্রুয়ারি

বাংলাভূমি ডেস্ক ॥
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে।আজ রোববার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও তদন্তকারী কর্মকর্তা তা না দেয়ায় প্রতিবেদনটি দাখিলের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী নতুন এ দিন ধার্য করেন।

১৪ ডিসেম্বর ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে হামলার শিকার হন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।এসময় ড. কামালের গাড়িবহরে থাকা কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।আহত হন কয়েকজন।

এ ঘটনায় ১৫ ডিসেম্বর ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী আবু বক্কর সিদ্দিক সাজু বাদী হয়ে দারুস সালাম থানায় মামলাটি করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫