Skip to content

ড. কামাল দেশে ফিরছেন রাতে

বাংলাভূমি ডেস্ক ॥
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়া জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের আজ রাতে দেশে ফিরছেন।জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গতকাল রোববারই দেশে ফেরার কথা ছিল ড. কামালের। স্ত্রীর পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে গতরাতে তারা ফিরতে পারেননি।

এ বিষয়ে মিন্টু জানান জানান, রোববার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং তার স্ত্রীর দেশে ফেরার কথা ছিল। কিন্তু ড. কামাল হোসেনের স্ত্রীর পাসপোর্ট সংক্রান্ত কারণে রোববার রাতে তারা দেশে ফিরতে পারেননি। সোমবার পাসপোর্টের সমাধান করে রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরবেন।

১৯ জানুয়ারি রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যাক্তিগত কাজে তিনি সিঙ্গাপুরে যান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫