Skip to content

বিয়ে থেকে ফেরার পথে একই পরিবারের ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক ॥
বিয়ে থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১২ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ভারতের মধ্যপ্রদেশের উজ্জানে এ দুর্ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, একটি বিয়ের অনুষ্ঠান থেকে গাড়িযোগে বাড়ি ফেরার পথে অপর একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়।

এতে নিহতদের বহনকারী গাড়িটি অন্তত ৫০ ফুট নিচে পড়ে যায়। গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে পাঁচ ও হাসপাতালে নেয়ার পর আরও সাতজনের মৃত্যু হয়।

আর দুর্ঘটনায় একমাত্র আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫