Skip to content

ডিএমএস থেকে প্রকাশ হল বেলাল ও অন্বেষার গান

বিনোদন ডেস্ক ॥
দেশের আলোচিত সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ হল বাংলাদেশের বেলাল খান ও কলকাতার অন্বেষার গান।

‘বেঁচে থাকার জন্যে’ শিরোনামের গানটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর করেছেন বেলাল ও সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। গত ২৬ জানুয়ারি ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ হয়।

ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে মডেল হিসেবে আছেন মুশফির আর ফারহান ও পার্শা ইভানা।

নিজের নতুন গান প্রসঙ্গে বেলাল বলেন, ‘গানটির কথা সুন্দর। সুর, সঙ্গীত এবং গায়কীতে আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি, অন্বেষাও দারুণ গেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই খুব ভালো রেসপন্স পাচ্ছি।’

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫