Skip to content

আবারও লাশের বুকে চিরকুটে লেখা ‘ধর্ষণের পরিণতি ইহাই’

বাংলাভূমি ডেস্ক ॥
ঝালকাঠির রাজাপুরে রাকিব নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাকিব পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের বাসিন্দা এবং ভান্ডারিয়া থানার এক স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

রাজাপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মঈদুদ্দিন জানান, দুপুরে রাকিবের মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহতের বুকে একটি কাগজের চিরকুটে লেখা রয়েছে ‘আমি পিরোজপুরের ভান্ডারিয়ার (মেয়েটির নাম দেয়া হলো না) ধর্ষক রাকিব। ধর্ষণের পরিণতি ইহাই। ধর্ষকরা সাবধান। হারকিউলিস।’

তিনি আরও জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত শনিবার ঝালকাঠির কাঁঠালিয়ায় সজল জোমাদ্দার (২৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহের গলায় সুতা দিয়ে ঝোলানো একটি চিরকুটে লেখা ছিল, ‘তার নাম সজল। মাদ্রাসাছাত্রী (নাম দেয়া হলো না) ধর্ষণ করেছে এ কারণে তার এই পরিণতি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫