Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপিপন্থী আইনজীবীদের নিরঙ্কুশ জয়, খোকনের অভিনন্দন

বাংলাভূমি ডেস্ক ॥
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নিরঙ্কুশ বিজয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান। ব্যারিস্টার খোকনের পক্ষে অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ বিবৃতিটি প্রেরণ করেন।

বিবৃতিতে তিনি নির্বাচিত নেতারা যেন আইনজীবীদের কল্যাণে কাজ করতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া বিবৃতিতে ব্যারিস্টার খোকন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের বিজয়ীদেরও অভিনন্দন জানান।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যে প্যানেল থেকে সম্পাদকসহ ৮টি পদে এবং আওয়ামী লীগ থেকে সভাপতিসহ ৩টি পদে নির্বাচিত হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫