Skip to content

টঙ্গীতে আগুনে পুড়েছে তুলার ৪ গুদাম, ১২ বস্তিঘর

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে এক অগ্নিকাণ্ডে পুড়েছে তুলার চারটি গুদাম এবং সংলগ্ন ১২টি বস্তিঘর।

শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর মধ্য আচিরপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম এবং ওই ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মধ্য আচিরপুর এলাকায় তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশাপাশি থাকা অন্য তুলার গুদাম এবং বস্তিঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি এবং ঢাকার উত্তরা ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে রাসেদ চৌধুরী, লিয়ন চৌধুরী ও লাভলী আক্তারের মালিকানাধীন তুলার চারটি গুদাম এবং ১২টি বস্তিঘর পুড়ে গেছে।

আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে নির্ণয় করা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫