Skip to content

কালিয়াকৈরে গণপিটুনিতে ২ গরু চোর নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ শনিবার সকালে নিহত দুইজনের লাশ উদ্ধার করেছে।

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ ও ২৭ বছর।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার জানান, শুক্রবার দিবাগত রাতে কালিয়াকৈর উপজেলার নাওলা গ্রামের মোহন আলী ও শাজাহানের বাড়ি থেকে ছয়টি গরু চুরির পর বরিয়াবহ এলাকায় আবদুল ছামাদের বাড়িতে গরু চুরি করতে যায় চোরেরা। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে দুই চোরকে ধরে ফেলে। এ সময় বাকি চোরেরা ট্রাক ও গরু নিয়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত লোকজন ধৃত দুই চোরকে গণপিটুনি দিলে তাদের মৃত্যু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫