Skip to content

আবারও হাসপাতালে জেলবন্দি নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক ॥
শারীরিক অসুস্থতার কারণে পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওয়াজের মেয়ে মরিয়াম নওয়াজ জানিয়েছেন, পাঞ্জাব সরকারের নির্দেশের তার বাবাকে পুনরায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

চিকিৎসকদের ছয় সদস্যের একটি টিমের পরামর্শেই নওয়াজ শরিফকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে পূর্বাঞ্চলীয় লাহোর শহরের কোট লাখপাত কারাগার থেকে একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার মেডিকেল চেক-আপ এবং বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।

তার বেশ কিছু শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। গত বছরের জুলাই মাসেও অসুস্থতার কারণে নওয়াজকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুর্নীতির অভিযোগে কারাভোগ করছেন এই সাবেক প্রধানমন্ত্রী। যদিও তিনি তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী
হিসেবে নির্বাচিত হয়েছেন। সর্বশেষ গত বছর নির্বাচনে অংশ নিতে দেশে ফেরার পরেই তাকে গ্রেফতার করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫