Skip to content

গাজীপুর ভূমি অধিগ্রহণের বিল উত্তোলন প্রচেষ্টায় জাল জালিয়াতি

এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলনে দলিল দস্তাবেজ টেম্পারিং জালিয়াত চক্রের অপকৌশলে লিপ্ত একটি চক্র। ভূয়া ক্ষমতা অর্পন (নাদাবী) দলিল সৃষ্টির অপরাধে জেল খাটা, জালিয়াত চক্রের মূলহোতা উজ্জল সরকার নতুন করে ফাঁদ পেতেছে। প্রশাসনকে ভূল তথ্য দিয়ে জামিনে বের হয়ে মামলার বাদী ও স্বাক্ষীদের নানাভাবে চাপ সৃষ্টি করছে। ষড়যন্ত্রের স্বীকার ভূক্তভোগী পরিবার নাদিম গং জালিয়াত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

গাজীপুর কালিয়াকৈর ফুলবাড়িয়া এলাকার এস.এম নাদিম সরকারের অভিযোগের ভিত্তিতে জালিয়াত চক্রের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।
সূত্রে জানা যায়, কালিয়াকৈর থানা ফুলবাড়িয়া এলাকার চিহ্নিত জালিয়াত চক্রের মূল হোতা মৃত ময়েজ উদ্দিনের পুত্র উজ্জল সরকার। তিনি পূর্ব পরিকল্পিতভাবে প্রতারণা করে ওয়ারিশদের দলিল দস্তাবেজ জালিয়াতি, টেম্পারিং ও ভূয়া ক্ষমতা অর্পন নাদাবী নামা দলিল সৃষ্ঠির মত অনৈতিক কাজে লিপ্ত রয়েছে। শ্রীপুরের মাওনা মৌজার এস এ ১৮৪৫, আর.এস ১৬৪৬ নং খতিয়ানে ও এস.এ ৪৫৯৩, আর.এস ২২০৭৬ নং দাগের ২৮শতাংশ সম্পত্তির কাতে ২২.২১ শতাংশ সম্পত্তি যাহা গাজীপুর এল.এ কেস নং ১০/২০১৬-২০১৭ ইং মাধ্যমে অধিগ্রহণ করা হয়।
চতুর উজ্জল সরকার ফঁন্দি আটে কিভাবে অংশীদারিদের সত্ত্ব ও অধিগ্রহণের টাকা আত্মসাত করা যায়। গত ২/১২/২০১০ খ্রিস্টাব্দে কালিয়াকৈর উপজেলা ভূমি অফিস নামজারী জমাভাগ নথি নং ১১২/২০১০-১১ অর্থ বছরে ও ২০/১২/৮৪ খ্রিস্টাব্দে ১৩০৬২ নং দলিল মূলে ৫.০২ একর জমির স্থলে জালজালিয়াতি ও টেম্পারিং করে ৬.০২ একর সম্পত্তি উল্লেখ করেন। নিজের নামের প্রাপ্য অংশের তুলনায় অতিরিক্ত ১.০০ (এক) একর সম্পত্তি নামজারি করে নেন। অতি লোভী উজ্জল সরকার গাজীপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাখার ভূমি অধিগ্রহণের কিছু অসাধু কর্মচারীর ছত্র-ছায়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলন ও আত্মসাতের মহাজাল বিস্তার করে।

এখানেই শেষ নয় প্রতারক জালিয়াত চক্রের মূল হোতা উজ্জল সরকার গংরা গাজীপুর কালিয়াকৈর উপজেলার ফুলাবাড়িয়া এলাকার ময়েজ উদ্দিন সরকারের স্ত্রী নূরজাহান বেগম ও পুত্র নজরুল ইসলাম সরকার, সোহরাব সরকার এবং কন্যা রাহিমা সরকার (রেহেনা), রহিমা সরকার, পারুল সরকার, মিলি সরকার, মৃত নূরুল ইসলাম সরকারের স্ত্রী ডালিয়া ইসলাম, পুত্র এস.এম নাদিম সরকারের নাম স্বাক্ষর জালিয়াতি ও টেম্পারিং করে ক্ষমতা অর্পন (নাদাবী) নামা দলিল সৃষ্টি করে। গত ২১ এপ্রিল ২০১৮ গাজীপুর (শ্রীপুর) আদালতে রিভিও মোকাদ্দমা নং ৬৪/২০১৮ ও পরবর্তীতে গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব/এল.এ) শাখায় মিস মোকাদ্দমা নং ১৬/১৮ দাখিল করে। গাজীপুর এলএও কেস নং ১০/২০১৬-১৭ আইনজীবী ফিরোজ আল মামুনের মাধ্যমে বিল উত্তোলনের পায়তারা করে উজ্জল সরকার গংরা।

অপরদিকে এস.এম নাদিম সরকারের চাচা মোঃ দুলাল উদ্দিন সরকার বাদী হয়ে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মোকাদ্দমা ৯৮/২০১৭, ধারা ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ দন্ড বিধি দাখিল করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে উজ্জল সরকার গংদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালতের বিজ্ঞ বিচারক পিবিআই এর তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে উজ্জল সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। থানাপুলিশ উজ্জল সরকারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করেন। কিন্তু উজ্জল সরকার দুই মাস কারাবাস করে জামিনে মুক্ত হয়ে আবারও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সে মামলার বাদী ও স্বাক্ষীদেরকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫