Skip to content

আন্তঃধর্মীয় সংলাপে অংশ নিতে খুলনায় যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
আন্তঃধর্মীয় সংলাপে অংশগ্রহণ করতে আগামী ৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) খুলনায় যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ওইদিন বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় আন্তঃধর্মীয় এই সংলাপের আয়োজন করা হয়েছে। এতে বিভাগীয় পর্যায়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তারা অংশ নেবেন।

মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী। বিশেষ অতিথি থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান এবং খুলনা সিটি কর্পোরেশেনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় সভাপতিত্ব করবেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫