Skip to content

হামলে পড়ল সিংহ, গলা টিপে মারল যুবক

আন্তর্জাতিক ডেস্ক ॥
বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ রাজ্যের মধ্যে প্রাকৃতিক অবয়বে ঘেরা একটি রাজ্য কলোরাডো। সেই কলোরাডোর পাহাড়ি রাস্তায় দিন কয়েক আগে হাঁটতে বেরিয়েছিলেন এক ব্যক্তি। ভাগ্য খারাপ, পড়ে যান পাহাড়ি সিংহের সামনে।

সিংহটি আক্রমণ করে ধেয়ে এসেছিল ঘাড়ের ওপর। তবে সিংহ হামলা করেছে বলে হার মেনে নেননি তিনি। রীতিমতো যুদ্ধ করেছেন সিংহের সাথে। সিংহটিকে শ্বাসরোধ করে মেরে নিজেকে বাঁচিয়েছেন।

পাহাড়ি সিংহটার ওজন ছিল প্রায় ৩৭ কেজি। ওই ব্যক্তির মুখে কামড়ও বসিয়েছিল সিংহটি।

এখন পর্যন্ত অবশ্য আহত ব্যক্তির নাম জানা যায়নি। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎকরা জানিয়েছেন, ওই ব্যক্তির মুখে গভীর ক্ষত রয়েছে। হাত, পা এবং শরীরের অন্য অংশেও অল্পবিস্তর ক্ষতের সৃষ্টি হয়েছে।

কলোরাডোর ওই এলাকায় পাহাড়ি সিংহের আনাগোনা লেগেই থাকে। যারা সাইক্লিং বা দৌড়নোর জন্য যান, তাদের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই যেতে বলা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫