Skip to content

জ্বালানি খাতে ১০০০ ইঞ্জিনিয়ার প্রয়োজন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণদের জন্য সমৃদ্ধ বাংলাদেশে পছন্দসই চাকরির বাজার সৃজন (সৃষ্টি) হয়েছে। ঐকান্তিক ইচ্ছা থাকলে কেউ আর বেকার থাকবে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১০০০ ইঞ্জিনিয়ার প্রয়োজন। জিওলজিস্টদের জন্য বিপুল সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় ইসমাইলি জামায়াতখানায় ‘৩য় বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার জব ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় থেকে ২৬৫ জনকে ইন্টার্নশীপ করা হয়েছে, আরও প্রতিভাবানদের ইন্টার্নশীপ করানোর উদ্যোগ নেয়া হয়েছে। ইন্টার্নশীপ করার পর কেউ কেউ আবার বিদ্যুৎ ও জ্বালানির কোম্পানিগুলোতে চাকরিও করছেন।
তিনি বলেন, পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন, ১ আইডিয়াতে বাজিমাত, ক্যারিয়ার সামিট ইত্যাদির মাধ্যমে তরুণদের সরকারি কাজের সাথে পরিচিত করে দেয়া হচ্ছে। ফলে এসব তরুণরা মনস্তাত্বিকভাবে এগিয়ে থাকবে।

প্রতিমন্ত্রী চাকরি প্রত্যাশী তরুণদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগতভাবে নিজেদের উন্নয়নে সচেষ্ট থাকলে আর ঐকান্তিক ইচ্ছা নিয়ে এগিয়ে গেলে কেউ পিছিয়ে থাকবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, চাকরির পিছনে না গেলেও চাকরিই আপনাকে খুঁজে নেবে।

বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারে জব ফেয়ারে অংশগ্রহণের জন্য ৩০০ জন তরুণকে লিডারশীপের উপর প্রশিক্ষণ দিয়েছে। ২৭টি নিয়োগকারী প্রতিষ্ঠান এই ৩০০ জনের মধ্য থেকে সম্ভাবনাময় তরুণকে চাকরি দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইজাজ আহমেদ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫