Skip to content

গাজীপুরে আগুনে পুড়েছে ১৪ ঘর

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সদর উপজেলার শিরিরচালা নতুনবাজার এলাকায় এক অগ্নিকাণ্ডে পুড়েছে একটি ভাড়াবাড়ির ১৪টি ঘর। শনিবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।

শ্রীপুর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে নতুনবাজার এলাকার মো. শাহজাহান মিয়ার টিনশেডের তৈরি ভাড়াবাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশাপাশি থাকা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে ওই বাড়ির ১৪টি ঘর ও মালামাল পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকাণ্ডে কেউ আহত হননি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫