Skip to content

জম্মু-কাশ্মিরে ভারী তুষারপাতে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক ॥
জম্মু-কাশ্মিরে ভারী তুষারপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও একজন। বৃহস্পতিবার ভারী তুষারপাত শুরু হলে বেশ কয়েকজন নিখোঁজ হন। পরে শুক্রবার উদ্ধার কর্মীরা একটি পুলিশ স্টেশনের কাছ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে। জম্মুর শ্রীনগর হাইওয়ের জহর টানেলের কাছে অবস্থিত ওই পুলিশ স্টেশনটি তুষারধসে চাপা পড়েছিল।

জম্ম-কাশ্মিরে বেশ কয়েকদিন ধরেই ভারী তুষারপাত হচ্ছে। পুলিশ জহর টানেলের গানদেরবাল এলাকা থেকে এখন পর্যন্ত ২২টি পরিবারকে উদ্ধার করেছে।

তুষারপাতে পাঁচজন পুলিশ সদস্য এবং দু’জন বন্দী নিহত হয়েছে। তুষারধসের সময় তারা পুলিশ পোস্টের মধ্যে আশ্রয় নিয়েছিল। ভারী তুষারপাতের কারণে শ্রীনগরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

তুষারধসের কবল থেকে দু’জন বিশেষ পুলিশ কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫