Skip to content

রোনাল্ডোর মা এবার মুখ খুললেন

স্পোর্টস ডেস্ক ॥
মাঠে সময়টা ভালোই কাটছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কিন্তু মাঠের বাইরে বির্তক যেন পিছু ছাড়ছে না তার।

স্পেনে কর ফাঁকির মামলা থেকে রেহাই পাওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যৌন নির্যাতনের। সাবেক মার্কিন মডেল ও বতর্মানে শিক্ষক ক্যাথেরিন মায়রগার দাবি, ২০০৯ সালে তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন রোনাল্ডো।
প্রায় দশ বছর আগের এ ঘটনার পরিপ্রেক্ষিতে করা অভিযোগ শুরু থেকে উড়িয়ে দিয়ে আসছেন পর্তুগিজ তারকা। এবার এই যৌন নিপীড়নের ব্যাপারে রোনাল্ডোর পক্ষে সাফাই গেয়েছেন তার মা ডোলোরেস অ্যাভিয়েরো।

নিজের ওয়াইন ও তেলের ব্র্যান্ডের প্রদর্শনী অনুষ্ঠানে উল্টো ক্যাথরিনকেই দায়ী করে রোনাল্ডোর মা বলেন, ‘আমি নিশ্চিত এখন যেসব নাটক করা হচ্ছে তাতে আমার ছেলের কোনো দোষ নেই।

সে (ক্যাথরিন) নিশ্চয়ই রোনাল্ডোর সঙ্গে হোটেলে তাস খেলতে যায়নি? নিশ্চয়ই কিছু করার উদ্দেশেই গিয়েছিল।’ রোনাল্ডোর মায়ের এমন মন্তব্যের বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখাননি ক্যাথরিন মায়রগা।
তবে দশ বছর আগের ঘটনায় যিনি এখনও বিচার খুঁজে বেড়াচ্ছেন, সেই ক্যাথরিন নিশ্চয়ই সহজেই ছেড়ে দেবেন না রোনাল্ডোকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫