Skip to content

কোম্পানীগঞ্জে চলছে ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ সিনেমার শুটিং

বিনোদন ডেস্ক ॥
২০১৪ সালে প্রকাশিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সৃজিত গাঙচিল উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনেমার শুটিং কোম্পানীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে। ছবিটির গল্প তৈরি হয়েছে একটি চরের মানুষদের জীবন ব্যবস্থা নিয়ে।

প্রথম ধাপে ৬ ফেব্রুয়ারি থেকে উপজেলার চরএলাহী ইউনিয়নের গাঙচিল এলাকায় ছবিটির শুটিং শুরু হয়েছে। চলবে আগামী ৮ দিন।

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এ সিনেমায় নায়ক ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও নায়িকা পূর্ণিমা একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন। অতিথি শিল্পি হিসেবে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির চিত্রনাট্য লিখেছেন, মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।
পরিচালক নঈম সাংবাদিকদের বলেন, আগামী মার্চের শেষ দিকে সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হবে। চলতি বছরের মাঝামাঝির দিকে সিনেমাটি দর্শক দেখতে পাবেন বলে তিনি আশা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫