Skip to content

পুলিশি বাধায় পণ্ড বিএনপির সমাবেশ

বাংলাভূমি ডেস্ক ॥
নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশ পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে গেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে মহানগর বিএনপি শনিবার সমাবেশের আয়োজন করে।

সকাল সাড়ে ১০টায় নগরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।

পরে পুলিশি বাধার মুখে টিকতে না পেরে স্থান ত্যাগ করেন নেতাকর্মীরা।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে এসেছি। কিন্তু পুলিশ এসে আমাদের নেতাকর্মীদের বাধা দিয়ে সরিয়ে দিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫