Skip to content

বিটিভি’র ভ্যালেন্টাইন নাটক পরাজয়পর্ব

বিনোদন ডেস্ক ॥
বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর গল্পে প্রথমবারে মতো নির্মিত হচ্ছে নাটক ‘পরাজয়পর্ব’। জনপ্রিয় কথা সাহিত্যিক ও নির্মাতা ইশতিয়াক আহমেদের চিত্রনাট্য ও নির্দেশনায় নাটকটি ঢাকা ও নারায়ণগঞ্জের মনোরম লোকেশনে ধারণ করা হয়েছে। এতে তাসনুভা এলভিন, ইভান সাইর, আল নাহিয়ান, নোমান ও তাসমিয়া তামান্নাসহ অনেকে অভিনয় করেছেন।

প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী বলেন, ‘নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবন সংগ্রাম, প্রেম ভালোবাসা ও অফিস পলিটিক্সের চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে। পরিবারের সবাইকে নিয়ে এটি উপভোগ করা যাবে।’

উল্লেখ্য, ‘পরাজয়পর্ব’ নাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভাট্টাচার্য। নাটকটি আগামী ১৪ ফেব্রুয়ারি বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে রাত ৯টার সংবাদ শিরোনামের পর প্রচারিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫