Skip to content

ডাকসু নির্বাচনের তফসিল, ভোট ১১ মার্চ

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান।

ঘোষিত তফসিল অনুযায়ী- ডাকসুর ২৫টি পদে আগামী ১১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়ন বিতরণ শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ২৬ ফেব্রুয়ারি। নিজ নিজ হলে ভোটগ্রহণ করা হবে।

প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৭ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩ মার্চ, সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ মার্চ।

এ ছাড়া ১৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা সংশোধনী ও ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

একই দিন হলো সংসদগুলোরও নির্বাচন। নিজ নিজ হলে ভোটাররা ভোট দিতে পারবেন।

তিন দশক পর আদালতের নির্দেশে ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে, এরপর আর নির্বাচন হয়নি।

ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সরগরম হয়ে উঠেছে। এ নির্বাচন কেন্দ্র করে ৯ বছর পর বৃহস্পতিবার ক্যাম্পাসে পদযাত্রা করে ছাত্রদল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫