Skip to content

সিরিয়া ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রকে সরে যেতে হবে: মেনন

বাংলাভূমি ডেস্ক ॥
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সিরিয়া ও ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসতে হবে। সেসব দেশগুলোয় মার্কিনিদের আগ্রাসন থেকে মুক্ত করে দিতে হবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে উত্তর কোরিয়ার সমাজতন্ত্রের প্রবক্তা কিম জং ইলের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মেনন বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সারা পৃথিবীতে সমাজতন্ত্রের পতন ঘটছিল ঠিক তখনি উত্তর কোরিয়ার অন্যতম নেতা কিম জং তার বলিষ্ঠ নেতৃত্বে উত্তর কোরিয়ায় সমাজতন্ত্রকে ধরে রেখেছিলেন। সেইজন্য আজও জাতি তাকে “শাইনিং স্টার” বলে আখ্যায়িত করছে।’

উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং উনকে সফল রাষ্ট্রনায়ক উল্লেখ করে তিনি বলেন, ‘কিম জং উন একজন সফল রাষ্ট্রনায়ক। ডোনাল্ড ট্রাম্প বলেছিল উত্তর কোরিয়াকে পিঁপড়ার মতো গুঁড়িয়ে দেব। কিন্তু তিনি তা পারেননি। পরবর্তীতে উনের সঙ্গে তাকে আলোচনায় বসতে হয়েছে।’

আগামী ২৭ থেকে ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামে এই দুই নেতার মধ্যে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে সম্প্রতি তাদের দ্বিতীয় বৈঠকের স্থান সম্পর্কে ঘোষণা দিয়েছেন। এ বৈঠক ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার অ্যাম্বাসেডর পাকআসং ইউপ, বাংলাদেশ ইনস্টিটিউট অব জেসুর সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবু প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫