Skip to content

জাতীয় পার্টির ৪ নারী প্রার্থীর মনোনয়ন জমা

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় পার্টি মনোনীত সংরক্ষিত নারী আসনের চার সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তারা তাদের মনোনয়নপত্র জমা দেন।

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি মনোনীতরা হচ্ছেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, অ্যাডভোকেট সালমা ইসলাম, চেয়ারম্যান এর উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্না, ডা. রুস্তম আলী ফরাজী, যুগ্ম মহাসচিব লিয়াক হোসেন খোকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫