Skip to content

দিল্লির বিলাসবহুল হোটেলে আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের রাজধানী নয়াদিল্লির করোল বাগের এক বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুনে লাগার ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর চারটার দিকে হোটেল অর্পিত প্যালেসে আগুন লাগে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে দমকলের ২৬টি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, শ্বাসরোধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুসহ নারীও রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, পাঁচতলা বিল্ডিং থেকে আগুন ও ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়েছে।

সেন্ট্রাল দিল্লির করোল বাগে হোটেলটি অবস্থিত। সকাল ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। অন্তত ২৫ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫