Skip to content

বঙ্গোপসাগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প

বাংলাভূমি ডেস্ক ॥
মৃদু ভূকম্পন আঘাত হেনেছে বঙ্গোপসাগর এলাকায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৯। এর জের ধরে কেঁপে ওঠে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন অংশ। সোমবার রাতে এ ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানানো হয়েছে, সোমবার দিবাগত রাত ১.৩০টা নাগাদ চেন্নাই থেকে ৬০৯ কিলোমিটার দূরে সমুদ্রস্তরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

চেন্নাইয়ে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষজন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন বাসিন্দারা।

এর আগে ওই এলাকায় বেশিরভাগ সময় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্প হতে দেখা গিয়েছে। রাতের ভূমিকম্প ২০০৪ সালের সুনামির আতঙ্ক মনে করিয়ে দিয়েছে বলে টুইটারে মন্তব্য করেছেন অনেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫