Skip to content

আজ রাতে ব্রেকআপের জন্য চুক্তি!

বিনোদন ডেস্ক ॥
বিশ্ববিদ্যালয় পড়ুয়া জোভানের সঙ্গে সহপাঠী তিশার প্রেম চলছে অনেক দিন থেকেই। মজার ব্যাপার হলো প্রেম জীবনে তাদের ব্রেকআপ হয়েছে ৪১ বার। কিন্তু প্রতিবারই ব্রেকআপের কিছুদিনের মাথায় সম্পর্ক ঠিক হয়ে যায় তাদের।

তারপর আবারও ঝামেলা হয়। ৪২তম ব্রেকআপের সময় তারা কঠোর সিদ্ধান্তে আসেন, আর কখনোই কেউ কারো মুখ দেখবেন না। দু’জন মিলে লিস্ট করতে বসে কেন ৪১ বার ব্রেকআপের পরেও এক হয়েছেন তারা। কারণগুলো লিস্ট আকারে স্ট্যাম্পে লিখে জোভান ও তিশা ব্রেকআপের চুক্তি করেন।

এমনই গল্প নির্মিত হয়েছে নাটক ‘দ্যা ব্রেকআপ লিস্ট’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রূপক বিন রউফ। এতে ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা।

নাটকটি প্রসঙ্গে রূপক বিন রউফ জাগো নিউজকে বলেন, ভালোবাসার কয়েকটি ভিন্ন দিক তুলে ধরতে নাটকটি নির্মাণ করা হয়েছে। ঢাকার বেশকিছু লোকেশনে আমরা নাটকটির শুটিং করেছি। রোববার (২৮ জানুয়ারি) শুটিং শেষে এখন সম্পাদনার কাজ করছি।

নির্মাতা সূত্রে জানা গেছে, আজ ১৩ ফেব্রুয়ারি রাত ১০টায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘দ্যা ব্রেকআপ লিস্ট’ নাগরিক টেলিভিশনে প্রচার হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫