Skip to content

সিডনির ডার্লিং হারবারে ভালোবাসা দিবসের বিশেষ অফার

বিনোদন ডেস্ক ॥
ভালোবাসা দিবসকে সামনে রেখে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর রাজ্য সরকার জনগণকে সিডনির ডার্লিং হারবার এ গিয়ে উদযাপন করার জন্য বিশেষ অফার চালু করেছে।

পর্যটক এবং অস্ট্রেলিয়ানদের মাঝে হারবার অথরিটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। হোয়াটস অন ডার্লিং হারবার এ ক্যাম্পাইনের মূল লক্ষ্য স্থানীয় হোটেল, মোটেল, পাব এবং বারগুলোকে পর্যটকদের কাছে প্রমোট করা।

১৪ তারিখে ডার্লিং হারবারের ৬০ টি রেস্টুরেন্টে একসঙ্গে কোনো রোমান্টিক যুগল, বিবাহিত পার্টনার, গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড নিয়ে আসলে পাবেন সর্বোচ্ছ ৭৫ % ডিসকাউন্ট।

ডার্লিং হারবার অথরিটি ঐ রাতের ডিনারকে লক্ষ্য করে সিডনি শহর জুড়ে রোমান্টিক যুগলদের পোস্টার ছাপিয়েছেন।

হারবার অথরিটি এ দিনটিকে লক্ষ্য করে ডার্লিং হারবারের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন অস্ট্রেলিয়াতে এটাই হচ্ছে একমাত্র আদর্শ স্থান ভালোবাসা প্রকাশ করার জন্য।
তবে সিঙ্গেলদের জন্যও তারা ভালোবাসা রেখেছেন। রোমান্টিক যুগল অথবা বন্ধু সবাই কে আমরা কভার করবো কিন্তু এ ডিসকাউন্ট শুধুমাত্র ঐ এক রাতের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ক্যাম্পেইন এতটাই সাড়া ফেলেছে যে ৯০ ভাগেরও বেশি রেস্টুরেন্টে ঐ রাতের ডিনারে কোনো বুকিং নাই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫