Skip to content

নায়ক ফারুক আহত

বিনোদন ডেস্ক ॥
একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে নামতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত আই পি এইচ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ফারুক। এখানেই দুর্ঘটনার শিকার হন তিনি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নামার সময় পা পিছলেন পড়ে যান তিনি। ফারুকের পা পিছলে গেলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

উপস্থিত সবাই তাকে উঠিয়ে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এ সময় এক্স-রে করে দেখা যায়, তার পায়ের গোড়ালির হাড়ে সামান্য ফাটলের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫