Skip to content

নতুন নামে জামায়াত, নতুন বোতলে পুরোনো মদ: কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন নামে জামায়াত রাজনীতিতে আসতে চাইলে সেটি হবে নতুন বোতলে পুরোনো মদ।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলে সদ্য পদত্যাগ করা দলটির সহকারি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের।

জামায়াত যদি নতুন নামে আসে, তাহলে তাদের বিষয়ে কী হবে- এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নতুন নামে জামায়াত। নতুন বোতলে পুরোনো মদ যদি আসে, তাহলে পার্থক্যটা আর কী। নতুন নামে পুরনো আদর্শই যদি থাকে, তাহলে তো একই কথা।

জামায়াত একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য ক্ষমা চাইলেও রেহাই পাবে না মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, তারা ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার বন্ধ হবে না।

সংবাদ সম্মেলনে জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলে সদ্য পদত্যাগ করা দলটির সহকারি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের।বলেন, স্বাধীনতার ৪৭ বছর পর জামায়াত এখন ক্ষমা চাওয়ার বিষয়টি কেন সামনে নিয়ে এল, এটা ঘোলাটে। এটি তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখনও এ বিষয়ে কিছুই বলেনি। তবে ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলমান আছে, সেটা বন্ধ হবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫