Skip to content

২.৫ কোটি টাকা দেবেন অমিতাভ

বিনোদন ডেস্ক ॥
পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। নিহত জওয়ানদের পরিবারপিছু ৫ লাখ রুপি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সব মিলিয়ে তিনি দেবেন আড়াই কোটি টাকা। অমিতাভ টুইট করে জানিয়েছেন, নিহতের সংখ্যা ৪৯-এ গিয়ে দাঁড়িয়েছে। এর জন্য আমি দিচ্ছি আড়াই কোটি রুপি

নিহত জওয়ানদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন দেশের একাধিক তারকা। ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ জানিয়েছেন তিনি তাঁর স্কুলে নিহত জওয়ানদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে দেবেন। অমিতাভের মুখপাত্র সংবাদসংস্থাকে আগেই অবশ্য জানিয়েছিলেন, বচ্চনজি প্রতিটি নিহতের পরিবারকে ৫ লাখ টাকা দেবেন। সেটি কী পদ্ধতিতে করা যাবে তা এখন খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন ৪০ জওয়ান। এদিন জম্মু থেকে সিআরপিএফের একটি কনভয় শ্রীনগর যাচ্ছিল। সে সময় অবন্তীপোরার কাছে একটি বিস্ফোরকভর্তি গাড়ি এসে ধাক্কা মারে ওই কনভয়ে।

হামলায় দায় স্বীকার করেছ জইশ-ই-মহম্মদ। গাড়ি বোমা নিয়ে হামলা করে এলাকারই যুবক আদিল আহমদ দার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫