Skip to content

‘মেইড ইন পাকিস্তান’ লেখা গুলি ঢাকার ডাস্টবিনে

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর ফকিরাপুল এলাকার একটি ডাস্টবিন থেকে পিস্তল, ৫৫ রাউন্ড গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাতে ফকিরাপুলের কালভার্ট রোড থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে একটি লোহার ডাস্টবিনে এগুলো দেখে বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেয় পুলিশ। ডিস্পোজাল ইউনিট গুলি ও পিস্তল উদ্ধার করে এবং গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

ডাস্টবিন থেকে নাইন এমএম পিস্তলের মোট ৮ রাউন্ড গুলি, ২৮ রাউন্ড রাইফেলের গুলি, ১৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। গুলির গায়ে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে।

পুলিশের পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান বলেন, একটি লোহার ডাস্টবিনে কিছু গুলি ও গ্রেনেড পাওয়া গেলে আমরা ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেই। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসব গুলি ও গ্রেনেড কোথা থেকে এলো- বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫