মোকছেদাতুন নেছা
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ট্রাকচাপায় মোঃ মেহরাব নামে এক কারখানা হিসাবরক্ষক নিহত হয়েছেন।
সোমবার সকালে নগপাড়া বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.মেহরাব (৩২), পাবনার সালগরিয়া এলাকার মো. এনামুল হকের পুত্র। তিনি গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার এনার্জি প্যাক কারখানার হিসাবরক্ষক কর্মকর্তা ছিলেন।
জানাযায়, মেহরাব গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগপাড়া এলাকায় সপরিবারে ভাড়া থেকে এনার্জি প্যাক কারখানায় চাকরি করতেন। প্রতিদিনের মতো সোমবার সকালেও তিনি মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মেহরাবের সহকর্মী মহসিন মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
পথে নগপাড়া বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে টার্ন নেয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি মেহরাবকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মহসিনও গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার এসআই মোঃ হুমায়ুন কবির জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হিসাবরক্ষক নিহত
আপডেট :February 18, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
