Skip to content

সালমানের সঙ্গে কি সত্যিই গাটছাড়া বাঁধছেন ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক ॥
সালমান খানের সঙ্গে যে ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক ছিল, এ কথা পরোক্ষে স্বীকার করেন বলিউডের অনেকেই। ২০০৯-এর আগে তারা নাকি চার বছর ডেটও করেছিলেন। কিন্তু কখনও সেই সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ভাবেননি। সেই সম্পর্ক থাকতেই রণবির কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। শেষতক সেই সম্পর্কও টেকেনি।

ক্যাটরিনার আগে সাবেক বিশ্ব সুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে গভীর সম্পর্ক ছিল বলিউড ভাইজানের। সেই সম্পর্ক ভেঙে দিয়েছিলেন নায়িকা নিজেই। এতে মনে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন সালমান। ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে সব রকমেরই চেষ্টা করেছিলেন, কাজ হয়নি। এরপর আর কোনোদিনই ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করেননি, কথা বলাও বন্ধ। তবে কখনই বিরূপ মন্তব্য করেননি।

কিন্তু ক্যাটরিনার ক্ষেত্রে বরাবরই অন্যরকম সালমান। রণবিরের সঙ্গে সম্পর্কে জড়ালেও ক্যাটরিনার বিপদে সবসময় পাশে থেকে সাহস যুগিয়েছেন, আগলে রেখেছেন। একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয়ও করেছেন একাধিক ছবিতে। রণবিরের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনা মাথার উপর ছাতার মতো দায়িত্ব পালন করছেন।

বেশ কিছুদিন বিরতির পর আলি আব্বাস জাফরের ‘ভারত’ ছবির মাধ্যমে অনস্ক্রিন কামব্যাক করছেন সালমান-ক্যাটরিনা। এই ছবির শুটিংয়ে অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছেন এই জুটি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক দর্শক ক্যাটরিনাকে অনুরোধ করে লিখেছেন, আপনি সালমানকে বিয়ে করুন। এ প্রস্তাবের উত্তরও দিয়েছেন নায়িকা। শুধু লিখেছেন, ‘হুমৃ।’

সালমান প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘তাকে আগে থেকে বোঝা যায় না। ও যে কোনো মুহূর্তে যা খুশি করতে পারে। ওর সঙ্গে থাকলে কোনো মুহূর্তই খারাপ হয় না।’

বলিউড অন্দরমহলের খবর ক্যাটরিনাকে খুবই পছন্দ করেন সালমানের পরিবারের সদস্যরা। বিশেষ করে তার মা সালমা খান। ভক্তের মতো পরিবারেরও সবাই নাকি চান ক্যাটরিনাকে নিয়ে সংসার পাতুক বলিউডের মোস্ট ওয়ান্টেড এই ব্যাচেলর। এখন দেখার বিষয় আসলেই কি ৫৩ বছরের সালমানকে নিয়ে নিজের সিঙ্গেল লাইফের অবসান ঘটাবেন ক্যাটরিনা সুন্দরী?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫