Skip to content

‘গর্ভের’ আড়ালে বিড়াল পাচার

আন্তর্জাতিক ডেস্ক ॥
তাইওয়ানের একটি বিমানবন্দরে এক ‘গর্ভবতী’ মহিলার পেট থেকে দু’টি বিড়াল উদ্ধার করা হয়েছে! অবাক হচ্ছ্নে? বিষয়টি অবাক করার মতোই। আসল ঘটনা হলো ওই মহিলা নিজেকে ‘গর্ভবতী’র রূপে সাজিয়ে তার আড়ালে জ্যান্ত দু’টি পার্সিয়ান বিড়াল লুকিয়ে রেখেছিলেন।

তাইওয়ানের বিমানবন্দরে নেমে ওই মহিলা একটি সাদা ব্যাগ হাতে নিয়ে প্রথমে ওয়াশরুমে প্রবেশ করেন। কিন্তু বেরিয়ে আসার পরে দেখা যায়, তার পেট আগের চেয়ে আরও বেশি ফোলা দেখাচ্ছে। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সন্দেহ হলে তাকে পরীক্ষা করা হয়। আর তাতেই বেরিয়ে আসে আসল কাহিনী।

তাইওয়ানের সংবাদমাধ্যম ‘অ্যাপল ডেলি’-র এক প্রতিবেদন বলা হয়, ওই মহিলাকে ধরে নিয়ে পরীক্ষা করাতেই দেখা যায়, তার গর্ভাবস্থা আদ্যন্ত নকল। নকল গর্ভের আড়ালে তিনি দু’টি দামি পার্সিয়ান বিড়াল পাচার করছিলেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, পার্সিয়ান অঞ্চলের বিখ্যাত ক্যাট ব্রিডার চ্যাং চিন-ই গত ৫ ফেব্রুয়ারি পুলিশের কাছে অভিযোগ করেন, তার দু’টি দামি পার্সিয়ান বিড়াল চুরি হয়েছে। এদের এক একটির দাম ৩৩০০ মার্কিন ডলার।

ওই বিড়াল ব্যবসায়ী জানিয়েছেন, হংকং থেকে আগত এক মহিলা বিড়াল দু’টি কেনার জন্য তার কাছে কয়েকবার যাতায়াত করেছিলেন। তার সন্দেহ, ওই মহিলাই বিড়াল দুটি চুরি করেছেন। তার বাড়ির বাইরের সিসিটিভি ফুটেজেও ওই মহিলাকে দেখা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫