Skip to content

ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিশা-সজল

বিনোদন ডেস্ক ॥
আজ মিডিয়ার দুই উজ্জল নক্ষত্রের জন্মদিন। এই দুই বার্থডে সেলিব্রেটিরা হলেন নুসরাত ইমরোজ তিশা ও আব্দুন নূর সজল। রাত বারোটার পর থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন তারা। তিশা-সজলের ফেসবুক পেইজ ভরেছে তাদের ভক্ত ও কাছের মানুষদের শুভেচ্ছা বার্তায়।

ছোট পর্দা ও বড় পর্দার প্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশা। মঙ্গলবার রাতেই স্বামী মোস্তফা সরয়ার ফারুকীসহ পরিবার ও কাছের বন্ধুরা তিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিশাকে শুভেচ্ছা জানিয়ে মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘তুমি অনেক দয়ালু, ক্ষমাশীল, অনেক ভালোবাসার মানুষ, আমি জানি! আমি আশা করি, তোমার অনুপ্রেরণায় আমি আমার নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবো। শুভ জন্মদিন তিশা।’

হাতে ফুল নিয়ে হাসছেন তিশা। সাদা-কালো এমন একটি ছবি পোস্ট করে তিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ফারুকী।

১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনের মধ্যে দিয়ে মিডিয়া জগতে পা রাখেন এ অভিনেত্রী। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং এ ব্যস্ত হয়ে পড়েন তিনি। তারপর টিভি নাটকের মাধ্যমে দর্শকদের কাছে আসতে শুরু করেন । বর্তমানে তিশা দেশের প্রথম সারির একজন অভিনেত্রী।

অন্যদিকে সজল নিজের জন্মদিন কাটাচ্ছেন নিজের মতো করে। মূলত টিভি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন সজল। নিঝুম অরণ্যে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে তার যাত্রা শুরু হয়।

২০০১ সালে সজল প্রথম মিডিয়ায় আসেন। ২০০৪ সালে সজল প্রথম পূর্ণাঙ্গ নাটকে অভিনয় করেন। সজল অসংখ্য একক নাটকে অভিনয় করেছেন, পাশাপাশি কিছু ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন। এর মধ্যে সজল অভিনীত তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ চলচ্চিত্রটি দেখেছেন দর্শক। সব মিলিয়ে দিনে দিনে সামনের দিকেই এগিয়ে চলেছেন সপ্নবাজ সজল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫