Skip to content

চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট ৩১ মার্চ

বাংলাভূমি ডেস্ক ॥
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। চতুর্থ ধাপে পাঁচ বিভাগের ১২২ উপজেলায় ভোট হবে ৩১ মার্চ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, ‘পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করেছে। আগামী ৩১ মার্চ বুধবার পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হবে। চতুর্থ ধাপে বরিশাল, খুলনা, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামের ১৬ জেলার ১২২ উপজেলায় ভোটগ্রহণ হবে। এখানকার সদর উপজেলাগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।’

এ সময় সচিব জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ (সোমবার), বাছাইয়ের দিন ৬ মার্চ (বুধবার), আপিল ৭ থেকে ৯ মার্চ, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ (রোববার), প্রতীক বরাদ্দ ১৪ মার্চ এবং ভোট ৩১ মার্চ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫