- কালীগঞ্জে ব্যুরো ॥
গাজীপুরঃ কালীগঞ্জের মূলগাঁও এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় প্রহলাদ চন্দ্র বর্মণ(৫৫) নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ছেলে গোবিন্দ বর্মন(১৮) তার স্ত্রী শ্রীমতি রানী বর্মন ও মেয়ে শিমা রানী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে কালীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মূলগাঁও জেলে পাড়া এলাকায়। সে মূলগাঁও গ্রামের মৃত মদন চন্দ্র বর্মনের পুত্র। ঘটনার পর রাতে পুলিশ অভিযুক্ত রিকশা চালক শুক্কুরকে গ্রেফকার করে। বুধবার দুপুরে এলাকাবাসী মূলগাঁও বর্মণ পাড়ার নিরীহ প্রহলাদ হত্যার খুনিদের ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সভা করেছে।
এ ব্যাপারে নিহতের ছেলে গোবি›ন্দ বর্মন বাদী হয়ে শুক্কুর, ফয়সাল, ফজলুল হক(গুজা) তিন জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা {নং-২৩(২)১৯} দায়ের করে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, এ সংক্রান্ত বিষয়ে ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং শুক্কুর আলী নামে একজনকে আটক করা হয়েছে। নিহত লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, মূলগাঁও গ্রামের জেলেপাড়া এলাকার প্রহলাদ চন্দ্র বর্মনের ছেলে গোবিন্দ্র চন্দ্র বর্মণ(১৮) রিক্সা চালক শুক্কুরের নিকট দুষ্টমির ছলে ৫ টাকা চায়। এতে শুক্কুর রেগে গিয়ে গোবিন্দ্রকে কিল-ঘুষি মারতে থাকে। এ দৃশ্য গোবিন্দর বাবা প্রহলাদ দেখে তার ছেলেকে বাঁচাতে এগিয়ে গিয়ে শুক্কুরকে চরথাপ্পড় মেরে ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসে। পরে শুক্কুর তার পরিচিত কয়েকজনকে নিয়ে গোবিন্দর বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকে। গোবিন্দর বাবা প্রহলাদ ঘর থেকে বের হলে তাকে কিল-ঘুষি মারতে থাকে শুক্কুর ও তার সহযোগীরা। প্রহলাদকে বাঁচাতে তার স্ত্রী শ্রীমতি রানী ও মেয়ে শিমা রানী এগিয়ে আসলে তাদের উপর প্রতিপক্ষরা লাঠি-সোটা দিয়ে উপর্যুপুরি আঘাত করে এক পর্যায় প্রহলাদের গোপন স্থানে লাঠি দিয়ে আঘাত করেলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে এলাকাবাসীর সহযোগিতায় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার সকালে উপজেলা চত্বরে হত্যার ঘটনায় বিচারের দাবিতে গ্রামবাসী ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে এক প্রতিবাদ সভা করেন। এ সময় বক্তব্য রাখেন- সজল বর্মণ, কৃষ্ণ ওরুফে নান্টু বর্মণ, সুকেন, দীলিপ, মানিক, সুকুমার, ফালু, অনিল, অপু, রতন প্রমুখ।
কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ৩
আপডেট :February 20, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
