Skip to content

শাহজালালের মাজার জিয়ারত সুলতান মনসুরের

বাংলাভূমি ডেস্ক ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে জয়ী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সিলেটে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। মৌলভীবাজার-২ আসনের এই নির্বাচিত প্রতিনিধি এখনও শপথ না নিলেও স্বাধীনতার মাস মার্চের ১৫ তারিখের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার ঘোষণা দিয়েছেন। শপথ নেয়ার আগে সিলেটের পূণ্যভূমিতে শায়িত দুই আউলিয়ার মাজার জিয়ারত করলেন।

বৃহস্পতিবার শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতকালে সর্বস্তরের মানুষ সুলতান মোহাম্মদ মনসুর আহমদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে করমর্দন করেন। এসময় উপস্থিত জনতার সঙ্গে তিনি কথা বলেন। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত শেষে সুলতান মনসুর স্বাধীনতার যুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, সাবেক স্পিকার মরহুম হুমায়ূন রশিদ চৌধুরী, সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজী এবং পিতা-মাতার কবর জিয়ারত করেন।

পরে রাজধানী ঢাকার চকবাজারের মর্মান্তিক অগ্নিকান্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করে এবং হতাহতদের জন্য বিশেষ মোনাজাত করেন সুলতান মনসুর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫