Skip to content

কত আয় করলো রনভীর-আলিয়ার ‘গলি বয়’?

বিনোদন ডেস্ক ॥
ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল রণভীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘গলি বয়’ সিনেমাটি। প্রথমবার জুটি বেঁধেই তাক লাগিয়েছেন তারা। বক্স অফিস কাঁপাচ্ছে ছবিটি। মুক্তি পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে এটি।

শুধু প্রশংসায় নয়, বক্স অফিসে প্রথম দিনে ১৮.৪০ কোটি রুপি আয় করে ‘গলি বয়’। এক সপ্তাহে এই ছবির আয় দাঁড়িয়েছে ৯৫.২০ কোটি রুপি। শিগহিরই কোটির চৌকাঠ মাড়াবে ছবিটি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে তরন আদর্শ লিখেছেন, অষ্টম দিনে গলি বয় ১০০ কোটি স্পর্শ করবে। দ্বিতীয় উইকেন্ডেই সিনেমাটির লাইফ টাইম আয় কত হবে তা জানা যাবে। সিনেমাটি গত বৃহস্পতিবার ১৯.৪০ কোটি, শুক্রবার ১৩.১০ কোটি, শনিবার ১৮.৬৫ কোটি, রোববার ২১.৩০ কোটি, সোমবার ৮.৬৫ কোটি, মঙ্গলবার ৮.০৫ কোটি ও বুধবার ৬.০৫ কোটি রুপি আয় করেছে। ভারতে মোট আয় ৯৫.২০ কোটি রুপি।

গলি বয় সিনেমাটি পরিচালনা করেছেন জয়া আখতার। সিনেমাটি প্রযোজনা করছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। এতে রণবীর সিং-আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন কালকি কোয়েচলিন।
শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের হয়ে মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, বেন স্টোকস এবং আদিল রশিদ নেন ১টি করে উইকেট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫