Skip to content

অগ্নিদগ্ধদের দেখতে ঢামেকে যাবেন জিএম কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
চকবাজারে আগুনে দগ্ধ ও আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে যাবেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার বিকাল ৩টায় জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে সেখানে যাবেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

প্রসঙ্গত, বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনের কেমিক্যাল গুদামে আগুন লাগে।

রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন আশপাশের আরও পাঁচটি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট বুধবার দিনগত রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। আহত ৪১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫