Skip to content

‘অন্ধকার’ নিয়ে এলেন আরমান আলিফ

বিনোদন ডেস্ক ॥
সর্বসাম্প্রতিক সময়ে দেশের অন্যতম জনপ্রিয় ও আলোচিত কণ্ঠশিল্পী আরমান আলিফের নতুন একটি গান নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। সাউন্ডটেকের ইউটিউব চ্যানেল থেকে আজ বিকেল ৪টায় অবমুক্ত করা হয় ‘অন্ধকার’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও।

‘অন্ধকার’ লিখেছেন তারকা গীতিকার আহমেদ রিজভী। আর সুর ও সংগীতে আছেন আরো দুই জনপ্রিয় ও শ্রোতানন্দিত মুখ অভি আকাশ ও মুশফিক লিটু।

গানটির সাথে সাথে নির্মাণ করা হয়েছে এর নান্দনিক মিউজিক ভিডিও। আবুল হুসেন মাহমুদ এর পরিচালনায় মিউজিক ভিডিওটির ক্যামেরার দায়িত্বে ছিলেন ফরহাদ হুসেন। মেহেদী হাসান পলাশের আর্ট ডিরেকশনে পরিচ্ছন্ন মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন সুপ্ত ও নাফিসা নূপুর।

আরমান আলিফের ভক্ত এবং সাধারণ শ্রোতাদের গানটি আলোড়িত করবে বলে আশা করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫