Skip to content

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন চকবাজারে দগ্ধরা

বাংলাভূমি ডেস্ক ॥
চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সহায়তা তুলে দেন।
এরআগে ডা. সামন্ত লাল জানিয়েছিলেন, বার্ন ইউনিটে ৯ জন এবং দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ১১ জনের প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে। এ সহায়তা তাদের চিকিৎসা ব্যয়ের বাইরে।

চিকিৎসাধীনদের মধ্যে ১০ জনের পরিবারের সদস্যের হাতে ও একজন রোগীর হাতে সহায়তার চেক তুলে দেয়া হয়।

উল্লেখ্য, গত বুধবার (২০ ফেব্রুযারি) রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৬৭ জন নিহত হয়েছেন। আহত ও দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১ জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ জন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫