বাংলাভূমি ডেস্ক ॥
আজ রোববার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সঙ্গে কানাডার রাষ্ট্রদূত বেনোইত প্রিফনটেইন এর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে আসেন। এসময় কৃষিমন্ত্রী প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।
বাংলাদেশে ইন্ডস্ট্রিজ স্থাপনে এখন আর বিদ্যুৎ ও গ্যাসের কোন সমস্যা নেই। দেশে বিনিয়োগের নিরাপদ পরিবেশ বিদ্যমান, বিনিয়োগে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকার অঙ্গিকারাবদ্ধ। এছাড়া বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বাংলাদেশ।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের কৃষি ও কৃষিজাত সেক্টরে গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ্ করে এসময় কৃষিমন্ত্রী বলেন, এরফলে কৃষিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়,পাশাপাশি কৃষির উপখাতেও ভালো অগ্রগতি হয়েছে। দেশের প্লোট্রি শিল্প এখন ঘুরে দাড়িয়েছে। ফসল,সবজি ফলসহ প্লোট্রি ও ডেইর ফার্মেও উৎপাদন ভালো।
এসময় বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন বেশ লক্ষ্যণীয় বলে মন্তব্য করেন কানাডার রাষ্ট্রদূত বেনোইত প্রিফনটেইন। রাষ্ট্রদূত বলেন, দু’দেশের মাঝে ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচন ও বাণিজ্য সম্পর্ককে আরও দৃঢ়করণের লক্ষ্যে কাজ করছে কানাডা।
কানাডার বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা যে কোন দেশের ব্যবসায়ী সমাজের মতামতকে গুরুত্ব প্রদান করে থাকেন। এসময় বাংলাদেশে কানাডার বিনিয়োগের খাত সম্পর্কে অবহিত হতে রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেন ।
তিনি আরও বলেন, চলতি বছরে তারা খাদ্য নিরাপত্তায় সবোর্চ্চ গুরুত্ব দিচ্ছে এবং সে ক্ষেত্রে বাংলাদেশ প্রাধান্য পাবে। কানাডা কৃষি গবেষণা প্রশিক্ষণসহ টেকনিকাল সহায়তা করবে বাংলাদেশকে। জার্মপ্লাজম,শস্যের বৈচিত্রায়ন ও শস্যের নতুন নতুন জাত উদ্ভাবনে যৌথভাবে কাজ করবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত কানাডিয়ান কর্মাশিয়াল কর্পোরেশন এর ভাইস প্রেসিডেন্ট বলেন, তারা নবায়ণযোগ্য জ্বালানী, জলবায়ুজনিত সমস্যা মোকাবেলায় বিনিয়োগ করতে চায়।
