আন্তর্জাতিক ডেস্ক ॥
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সোমবার অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেছেন। মার্কিন শিক্ষিত মার্জিত এই কূটনীতিককে ২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির কারিগর বলা হয়ে থাকে।
নিজের ইনস্টাগ্রাম পেজে তিনি লিখেছেন, গত ৬৭টি মাসে ইরানের সাহসি নাগরিক ও কর্তৃপক্ষের উদারতার জন্য অনেক ধন্যবাদ। নিজ পদ আর কাজ চালিয়ে যেতে না পারায় এবং দায়িত্ব পালনের ভুলত্রুটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে তিনি কেন পদত্যাগ করেছেন, সেই কারণ উল্লেখ করেননি। গণমাধ্যমের অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদের ইরান সফরকে কেন্দ্র করে তিনি পদত্যাগ করেছেন। উল্লেখ করার মতো ঘটনা হচ্ছে, প্রেসিডেন্ট বাসার ইরান সফর করলেও জারিফের সঙ্গে তার কোনো ছবি দেখা যায়নি। একটি অনলাইনের খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে কিছু জানতেন না।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিনিময়ে নিজের ২০১৫ সালের পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরতে রাজি হয়েছিল ইরান। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে ইরানের কট্টর পশ্চিমাবিরোধীদের সমালোচনার শিকার হন জারিফ। ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করেন। ২০১১ সালেল গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম প্রকাশ্য কোনো দেশ সফরে ইরানে আসেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের পদত্যাগ
আপডেট :February 26, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
