Skip to content

বৃষ্টিতে পরিত্যক্ত উইন্ডিজ-ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে

স্পোর্টস ডেস্ক ॥
গ্রেনাডার সেন্ট জর্জেস স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ম্যাচে টস হলেও মাঠে গড়ায়নি একটিও বল।

টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট। দুই উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল ও জন ক্যাম্পবেল ব্যাট-প্যাড নিয়ে রেডি থাকলেও বৃষ্টির লুকোচুরিতে মাঠে নামার সুযোগ হয়নি তাদের।

এ ম্যাচের আগে অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তার বদলে প্রায় পাঁচ মাস পর সুযোগ পেয়েছিলেন অ্যালেক্স হেলস। কিন্তু মাঠে আর নামা হয়নি তার।

পাঁচ ম্যাচের সিরিজে বর্তমানে রয়েছে ১-১ ব্যবধানে সমতা। বুধবার একই মাঠে সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে দুই দল। সে ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫