Skip to content

ফখরুল কেঁচো খুঁড়তে সাপ বের করার চেষ্টা করছেন: কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেঁচো খুঁড়তে বিষধর সাপ বের করার চেষ্টা করছেন।

পিলখানা হত্যার ১০ বছরে ফখরুলের প্রকৃত অপরাধীদের বের করে আইনের আওতায় আনার দাবি প্রসঙ্গে বেলা ১১টার দিকে ফেনীর সার্কিট হাউসে সেতুমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, পিলখানার ঘটনার দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোথায় রাখা হয়েছিল? কেন ২৪ ঘণ্টায় তাকে খুঁজে পাওয়া যায়নি? এ লুকিয়ে থাকার নেপথ্যের কারণ খুঁজে বের করতে হবে।

সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে উদ্দেশ্যমূলকভাবে কোনো সংবাদকর্মীকে হয়রানি করা যাবে না। এমনটি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ- আইসিটি আইনে মামলা দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য। এ মামলা দিয়ে কাউকে হয়রানি করা যাবে না।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের এমপি নিজামউদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার এএসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫