Skip to content

গ্র্যাজুয়েশন সম্পন্ন বাপ্পীর

বিনোদন ডেস্ক ॥
প্রথম ছবি ‘ভালোবাসার রং’ মুক্তির পর বাপ্পী চৌধুরীকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ব্যস্ততা এমন তুঙ্গে যে প্রিয়জনদেরও সময় দিতে পারেন না। তবে এসবের ভিড়ে ভুলে যাননি পড়াশোনা।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ ভর্তি হয়েছিলেন সাংবাদিকতা বিভাগে। কাজের ফাঁকে ফাঁকে চালিয়ে গেছেন লেখাপড়া। আর তাইতো মিলল ফল। ২৫ ফেব্রুয়ারি তিনি অর্জন করেছেন স্নাতক ডিগ্রি। এদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় সমাবর্তন অনুষ্ঠান। সেখানে বন্ধুদের সঙ্গে হাজির হন বাপ্পী।

বলেন, ‘এখানেই শেষ নয়। আমি সাংবাদিকতায় মাস্টার্স করতে চাই। শিগগিরই ভর্তি হব। প্রথম থেকেই আমার ইচ্ছা চলচ্চিত্রের পাশাপাশি শিক্ষাজীবনেও সাফল্য লাভ করা। আশা করছি, ভালোভাবে সেটা সম্পন্ন হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫