সিনিয়র রিপোর্টার ॥
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া হাইস্কুলের ছাত্রীদের ইভটিজিং এর বাঁধা দেওয়ায় বখাটেদের হামলায় মহিলা সহ ৪ জন আহত হয়েছে। সংঘবদ্ধ বখাটেদের আতংকে ছাত্রীরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। থানায় অভিযোগ দিলেও আমলে নেয়নি। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে ভুক্তভোগী পরিবারদ্বয়।
গত ২১ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার লালপুর বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী জেরিন, সম্পা ও তিথি, মোসাঃ আলবিনা খাতুনসহ কয়েকজন ছাত্রী স্কুল থেকে বাড়ী যাওয়ার পথে এলাকার বখাটে আলফাজ হোসেন রাজকুমার ও মোঃ আতিকের নেতৃত্বে ৪/৫ জন যুবক ওই ছাত্রীদের পথরোধ করে। তারা আপত্তিকর ভাষা ব্যবহার করে এবং কুপ্রস্তাব দেয়। এসময় রাজকুমার সাঙ্গ-পাঙ্গদের নিয়ে মোটরসাইকেলে ছাত্রীদের পিছু নিয়ে তাদের বাড়ীর আশে-পাশে মহড়া দেয়। তারা বিষয়টি অভিভাবকদের জানালে এক ছাত্রীর ভাই আশিক প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে রাজকুমার, আতিক, আজিজুলসহ অজ্ঞাতনামা ১০/১২জন যুবক লাঠিসোটা লোহার পাইপ নিয়ে আশিকদের বাড়িতে অর্তকিতে প্রবেশ করে। তারা আশিককে মারপিঠ করলে তার ডাক চিৎকারে সিমেলা বেগম আগাইয়া আসিলে তাকেও চুলের মুঠি ধরে টানা-হেচড়া সহ মাটিতে ফেলে দেয়। এসময় তাদের হামলার শিকার হয় প্রতেবেশী মজনুর স্ত্রী মেওয়া বেগম (৩৮) ও মজনুর পুত্র আশিক (১৮), পানশি পাড়া গ্রামের আজের মালিথার পুত্র শাহজাহান মালিথা (৪২)ও শাহজানের পুত্র শান্তকে আহত করে। থানা পুলিশকে জানালে জীবনে মেরে ফেলা ও ছাত্রীদের অপহরণের হুমকি দিয়ে যায়।
এ ব্যাপারে ভিকটিমের চাচা মোঃ ইছাহক বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু থানা পুলিশ রহস্যজনক কারণে অভিযোগটি আমলে নেয়নি। রাজকুমার গংদের ইভটিজিংয়ের স্বীকার বিলমাড়িয়া হাই-স্কুলের চার ছাত্রী অপহরণ, ভয়-ভীতি ও হুমকির কারণে স্কুলে যেতে পারছে না। তাদের লেখা-পড়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এ বিষয়ে পুলিশ-প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করে বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জোর দাবি জানান ভোক্তভোগী পরিবারটি।
এ ব্যাপারে গত ২৮ ফেব্রুয়ারি লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, দুইটি বিবধমান গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে ইছাহক মিয়া বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছে। অধিকতর তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ইভটিজিংয়ের ঘটনা ঘটেছে এমন অভিযোগ পাইনি।
লালপুরে ইভটিজিং এর প্রতিবাদে হামলা<বখাটেদের আতংকে ছাত্রীদের স্কুল যাওয়া বন্ধ
আপডেট :February 28, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
