Skip to content

ভোটারই ছিল না, তবুও নাকি লাখ লাখ ভোট পড়েছে: খন্দকার মোশাররফ

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে ভোটার খুঁজে পাওয়া যায়নি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটারই খুঁজে পান নি প্রার্থীরা, তারপরও নাকি লাখ লাখ ভোট পড়েছে!

শুক্রবার বেলা ১১টার দিকে সংসদ ভবন এলাকায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিরুত্তাপ ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ বিষয়ে বিএনপির এ জেষ্ঠ নেতা বলেন, দুই সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল না, প্রার্থীরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ভোটারের দেখা পাননি বলে মন্তব্য করেছেন। তারপরও নাকি লাখ লাখ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন তথ্য দিচ্ছে। এ থেকে বোঝা যায় সিটি নির্বাচনে একটা ভোট নাটক মঞ্চস্থ হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনের মত সিটি নির্বাচনেও আগের রাতেই গোপনে ব্যালটবাক্স ভর্তি করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

সিটি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণ যে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর ভোট চায় না সিটি নির্বাচন বর্জন করে সেটি প্রমাণ করে দিয়েছে।

নির্বাচন কমিশনের ভোটার দিবস পালনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটের অধিকার ক্ষুন্ন করে ভোটার দিবস পালন হাস্যকর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫