এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র রিপোর্টার ॥
গাজীপুরঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ ক ম মোজাম্মেল হক বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধে অনেক বড় অবদান রেখেছেন। দেশের জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছেন। ২৫ মার্চ কালো রাত্রিতে পাক হানাদার রাজার বাগ পুলিশ ব্যারাকে ঘুমন্ত পুলিশের উপর হামলা। স্বাধীনতা বিরোধী রাজনৈতিক সংগঠনের নেতত্বে এ বাহিনীর উপর জঙ্গী হামলা ও অগ্নিসন্ত্রাসে অনেকে শাহাদাৎ বরণ করেছেন। নানা প্রতিকূলতার মাঝে ও পুলিশ বাহিনী সুস্বজ্জিত হয়ে গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জঙ্গী দমন অগ্নি সন্ত্রাস মাদক দুর্নীতির বিরুদ্ধে যুক্তিপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার সকালে গাজীপুরে পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯ আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কথা বলেন। গাজীপুর পুলিশ সুপার সামসুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম মোঃ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর ও পঙ্গজ দত্ত, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ খাইরুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর প্রমুখ।
গাজীপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ মেমোরিয়াল ডে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখের সঞ্চালনায় প্রধান অতিথি আ ক ম মোজাম্মেল হক এমপি গাজীপুরের স্থায়ী বাসিন্দা দেশের বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় সড়ক দুঘটনায় ও স্ট্রোক করে নিহত ৬ পুলিশ সদস্যের পরিবার বর্গের মধ্যে সম্মাননা স্বারক প্রদান করেন। এরা হলেন- শ্রীপুরের কনস্টেবল রফিকুল ইসলাম, এ এস আই (নিঃ) সাগর আহম্মেদ, কনস্টেবল হামিদুল ইসলাম, কাপাসিয়া থানার এস আই (সঃ) আঃ সালাম সরকার, কালিয়াকৈর থানার নায়েক রেজাউল করিম ও কালিগঞ্জ থানার কনস্টেবল মাহবুবুল আলম।
