Skip to content

টঙ্গীতে ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ সিটি কর্পোরেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রিন্স মাহমুদ নাহিদ (২৮) নামে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন বরান মুন্সিপাড়া রোডে এ ঘটনা ঘটে।
নিহত প্রিন্স মাহমুদ নাহিদ (২৮) টঙ্গীর পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার মো. জহিরুল ইসলামের পুত্র। তিনি স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

টঙ্গী পূর্ব থানার এসআই শুভ মণ্ডল জানান, রাতে ছাত্রলীগের সদস্য প্রিন্স মাহমুদ নাহিদকে অপর গ্রুপের সদস্যরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে প্রিন্স মাহমুদ নাহিদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫